আবার তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। নগদ টাকা সহ লুঠ হয়েছে সোনার অলঙ্কার। রায়গঞ্জের কলেজপাড়ায় বাড়ির তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা ও প্রায় ৪ ভরি সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
জানা গিয়েছে, রায়গঞ্জের মাড়াইকুড়া ইন্দ্রমোহন বিদ্যাভবন স্কুলের সংস্কৃত শিক্ষক আনোয়ার সরকার শনিবার তাঁর গ্রামের বাড়ি রসাখোয়ায় গিয়েছিলেন। এরপর রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ কলেজপাড়ার ভাড়া বাড়িতে ফিরতেই দেখেন ঘরের তালা ভাঙা এবং লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে সবকিছু। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়।
আনোয়ার বাবু জানিয়েছেন, শনিবার স্কুল ছুটির পর গ্রামের বাড়ি গিয়েছিলেন তিনি। রবিবার বাড়ি ফিরতেই দেখেন তালা ভাঙা ও লন্ডভন্ড অবস্থায় রয়েছে ঘর। নগদ ১৫ হাজার টাকা ও প্রায় চার ভরি সোনার অলঙ্কার খোয়া গিয়েছে বলেও জানান তিনি। এদিকে ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। চুরির ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/lj5CDNqgYfs